বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা

ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা

কালের খবর: ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা।
আগামী শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না তামিম-সাকিবরা। ত্রিদেশীয় এই সিরিজে আগাগোড়া দাপট দেখানো বাংলাদেশ অলআউট হলো মাত্র ৮২ রানে। নির্ধারিত ৫০ ওভারের অর্ধেকও খেলতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা । ৮৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১১.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৩৩ রানে উপুল থারাঙ্গা এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন দানুস্কা গুনাতিলোকা।
বাংলাদেশের পক্ষে তামিম ৫, সাকিব ৮, মুশফিক ২৬, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ১০, আবুল হাসান ৭, নাসির ৩ রান করেন।
শ্রীলঙ্কার পক্ষে লাকমাল তিনটি, চামিরা দুটি , সান্দাকান দুটি ও থিসারা দুটি উইকেট দখল করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com