বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নাদিমের অন্যরকম সেলুন

নাদিমের অন্যরকম সেলুন

কালের খবর রিপোর্ট :

একটি সাধারণ মানের সেলুনে চুল কাটাতে যখন লাগে ৫০/৬০ টাকা। ঠিক তখন মোহাম্মদপুরে টাউন হল-এর যাত্রী ছাউনির পাশেই দেখা যায় একজন নাপিতকে। যিনি ৩০ টাকায় চুল কাটান আর সেভ ২০ টাকা। নেই তার কোনো সেলুন ঘর, নেই দামি দামি চুল কাটার মেশিন। খোলা আকাশের নিচে আছে শুধু একটা চেয়ার, আয়না আর কিছু যন্ত্রাংশ।

বলছিলাম ৪১ বছর বয়সী মোহাম্মদ নাদিমের কথা। যার দুটি মেয়েকে নিয়েই সংসার। তার মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে।

আর ছোট মেয়েটির বয়স মাত্র ১০। সাড়ে চার বছর ধরে ছোট্ট মেয়েকে নিয়ে থাকেন মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে।
পূর্ব পুরুষের হাত ধরে এই পেশায় না আসলেও এই পেশায় কাজ করে যাচ্ছেন বহু বছর ধরেই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুল কেটে থাকেন তিনি। মাস শেষে উপার্জন হয় দশ থেকে বার হাজার টাকা।

নিজে পড়ালেখা করতে পারেন নি কিন্তু তিনি ঠিকই তার ছোট মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন। মোহাম্মদপুরের একটি স্কুলে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত আছে সে।
আমার একটিই স্বপ্ন। ছোট মেয়েটিকে ঘিরে। মেয়েটি যেন বড় হয়ে ভালো মানুষ হয়। শিক্ষিত হয়। আর ভালো পরিবারে বিয়ে হোক তার এটাই স্বপ্ন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com