বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
অভাবের সঙ্গে লড়াই করে সফল কুসুম রানী।

অভাবের সঙ্গে লড়াই করে সফল কুসুম রানী।

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউপির রহমতপুর গ্রামের বাসিন্দা কুসুম রানী। দুঃখ-কষ্ট ও দৈন্যদশায় চলত তাদের সংসার। প্রতিদিন অভাবের সঙ্গে লড়াই করতে হয়েছে তার পরিবারকে। কুসুম রানী এক সন্তানের জননী, তার স্বামীর ধীরেন্দ্র চন্দ্র।

পরিবারটির অভাবছিল তাদের নিত্যদিনের সঙ্গী। শেষমেশ স্বামী-স্ত্রী দুজন মিলে পরিকল্পনা করেন পানের বরজ করবার। ঠিক এ সময় তাদের উৎসাহ দেখে মুসলিম এইড’র সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের প্রতি।

কুসুম রানী মুসলিম এইডের সদস্য হয়ে প্রথমে ১৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ নিয়ে পানের চাষ শুরু করেন। শুরু হয় তার ভাগ্যকে পরিবর্তন করার এক কঠিন তপসা।

প্রথম অবস্থায় প্রায় ১০ হাজার টাকা আয় অভাবের সঙ্গে লড়াই করতেতিনি।

এভাবে ৫ বারে ৪ লাখ টাকা ১০ টাকা হারে সার্ভিস চার্জে ঋণ গ্রহণ করেন কুসুম রানী। ঘুরে যায় কুসুম রানী ভাগ্যের চাকা। এখন প্রতি সপ্তাহে তার পানের বরজ থেকে আয় হয় ১০ হাজার টাকা।

কুসুম রানী কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, প্রত্যেক মানুষই পারে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে। এ প্রমাণ আমি নিজেই। এ জন্য দরকার সৎ চিন্তা, মনের জোর এবং পরিশ্রম। আমি শূন্য থেকে শুরু করেছি। বর্তমানে পানের বরজ থেকে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা আমার আয় হয়। বড় ছেলেকে বিএ পাশ করিয়েছি।

তিনি আরো বলেন, ছেলে লেখা-পড়ার খরচ বহন করার পাশাপশি সংসারের যাবতীয় অভাব পূরণ করে এখন আমরা সুখে-শান্তিতে জীবনযাপন করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com