শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভালো কাজের জন্য ওসি মাজহারুল সহ কয়েক পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি’র কমিশনার। কালের খবর

ভালো কাজের জন্য ওসি মাজহারুল সহ কয়েক পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ডিএমপি’র কমিশনার। কালের খবর

এম আই ফারুক আহমেদ, কালের খবর :
ঢাকা মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপি’র কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম ।

৭ আগস্ট, ২০১৯ দুপুর ০৩টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের জুলাই ২০১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।

জুলাই ২০১৯ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ শ্রেষ্ঠ ডিসি মোহাম্মদ ইব্রাহীম খান পিপিএম, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী এবং শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার (অফিসার ইনচার্জ) মোঃ মাজহারুল ইসলাম, পিপিএম-বার, অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা। এস আই হিসেবে বিশেষ পুরস্কার পেয়েছেন (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মোঃ বিল্লাল আল আজাদ যাত্রাবাড়ী থানা।(হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই বিল্লাল হোসাইন জনি যাত্রাবাড়ী থানা, (ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) এসআই মুকিত হাসান যাত্রাবাড়ী থানা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com