শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে: ফখরুল । কালের খবর

আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে: ফখরুল । কালের খবর

কালের খবর রিপোর্ট : 

দেশে আইনের শাসনের অভাবেই রিফাত হত্যার মতো ঘটনা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বরগুনার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। প্রতিদিন খারাপ থেকে খারাপতর হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে এই সরকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দলীয়করণ করার কারণে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করার কারণেই এসব ঘটনা ঘটছে।

তিনি বলেন, অপরাধী যদি শাস্তি না পায় এবং দলীয় কারণে তারা যদি মুক্ত হয়ে যায়, তাহলে অপরাধ করার প্রবণতা আরও বেড়ে যায়। সেখানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে।

বিএনপি মহাসচিব বলেন, এসব হত্যাকাণ্ড বেড়েছে, যেহেতু দেশে আইনের শাসন নেই, যেহেতু জবাবদিহিমূলক কোনো সরকার নেই, যেহেতু জনগণ এই সরকারকে নির্বাচিত করেনি, পার্লামেন্টে জনগণের কোনো প্রতিনিধি নেই, সে কারণে এসব ঘটনা ঘটছে।

এলডিপির সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদের ‘জাতীয় মুক্তি মঞ্চে’র উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একটা রাজনৈতিক দলের সম্পূর্ণ স্বাধীনতা আছে যেকোনো ধরনের উদ্যোগ গ্রহণ ও রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করার। আমরা গণতন্ত্রের জন্য ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্যে যে কোনো উদ্যোগকে স্বাগত জানাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com