বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আজ মুক্ত হচ্ছে সাফার ”গন কেইস”

আজ মুক্ত হচ্ছে সাফার ”গন কেইস”

কালের খবর ডেস্ক :

সময়ের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাফা কবির অভিনীত ও অনম বিশ্বাস পরিচালিত ওয়েব সিরিজ ”গণ কেইস” আজ মুক্ত হবে গ্রামীনফোনের ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপে। এই ওয়েব সিরিজে সাফা কবির জুটি বেঁধে অভিনয় করেছেন ”স্বপ্নজাল”খ্যাত অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।

জানা গেছে,”গন কেইস” সাত পর্বের একটি ওয়েব সিরিজ। এর প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিটের মতো। এর গল্প গড়ে উঠেছে একটি মেয়ে ও একটি ছেলের ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে।

ওয়েব সিরিজটিতে ইয়াশ-সাফা ছাড়াও আরও অভিনয় করেছেন নূরে আলম নয়ন, ইকবাল, আদনান অদীব খান, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, তাপু, অন্ত আজাদ ও বাবলু। ওয়েব সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ ও আদনান আদীব খান। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান এবং এম আর মুকুট।

ওয়েব সিরিজটিতে কয়েকটি গানও শুনতে পাবেন দর্শক। গানের কথা লিখেছেন অনম বিশ্বাস নিজেই। কন্ঠ দিয়েছেন সামি, নাজিম রাইহান ফিরোজ, আলিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com