শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
তাড়াইলে ৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার । কালের খবর

তাড়াইলে ৬০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার । কালের খবর

কিশোরগন্জ থেকে ওয়াসিম সোহাগ:

কিশোরগন্জের তাড়াইল উপজেলায় ৬০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মজিবুর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত ১২ টা ৩০ মিনিটে উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজের উপর থেকে আবু কালাম (৩৫) নামে মাদক ব্যবসায়ীকে ৬০ পিচ ইয়াবা এবং একটি ১০০সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেলসহ গ্রেফতার করে তাড়াইল থানা পুলিশ।

শুক্রবার (২৪) মে বিকাল ৩ টায় কিশোরগঞ্জ কোর্ট হাজতে আসামীকে প্রেরণ করা হয়।

এর আগে তাড়াইল থানায় ২০১৮ সনের মাদক দ্রব্য আইনের ৩৬(১) টেবিল১০(ক) ধারায় ধৃত আবু কালামের বিরুদ্ধে একটি মামলা রজু করা হয়।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের মো.আরজু মিয়ার ছেলে আবু কালাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল।সে এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনোয়ার হোসেনসহ অভিযান চালিয়ে রাউতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ব্রীজের উপর থেকে আবু কালামকে গ্রেফতার করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com