বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আজ সঞ্জীব চৌধুরী জন্মদিন

আজ সঞ্জীব চৌধুরী জন্মদিন

কালের খবর নিউজ:

আধুনিক বাংলা গানের ইতিহাসে সঞ্জীব চৌধুরী এক উজ্জ্বল নক্ষত্র।১৯৬৪ সালে সিলেটের হবিগঞ্জে জন্মগ্রহণ করেন সঞ্জীব চৌধুরী। শৈশব হবিগঞ্জে কাটলেও কৈশোরে চলে আসেন ঢাকায়। ছাত্রাবস্থায় তুখোড় মেধাবী ছিলেন সঞ্জীব।একসময় কবিতা লিখতেন। কবিতায় সুর বসিয়ে গান রচনা করতেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে গান-বাজনার সাথে জড়িয়ে পড়েন। গানের টানে ১৯৯৫ সালে ‘দলছুট’ নামে একটি গানের দল গঠন করেন। পরবর্তীতে দলছুটের মাধ্যমেই দেশব্যপি ছড়িয়ে পড়ে সঞ্জীব চৌধুরীর নাম। তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে- আমি তোমাকেই বলে দেব, চোখ, সানগ্লাস, গাছ, চল বুবাইজান। কর্মজীবনে তিনি আজকের কাগজ, ভোরের কাগজ ও যায়যায়দিনের মত দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে কাজ করেছেন। ২০০৭ সালের ১৮ নভেম্বর পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান সঞ্জীব চৌধুরী।২৫ ডিসেম্বর সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে টিএসসি’র ‘সঞ্জীব চত্বরে’ সঞ্জীব উৎসবের আয়োজন করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com