মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
রোজায় ছিনতাই ও চাঁদাবাজির তেমন কোনও ঘটনা ঘটেনি: ডিএমপি কমিশনার । কালের খবর

রোজায় ছিনতাই ও চাঁদাবাজির তেমন কোনও ঘটনা ঘটেনি: ডিএমপি কমিশনার । কালের খবর

কালের খবর রিপোর্ট :

ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘এবার রোজায় ঢাকা শহরে বলার মতো কোনও ছিনতাই ও চাঁদাবাজির মতো ঘটনা ঘটেনি। এমনকি অজ্ঞান পার্টি ও চুরির মতো ঘটনাও ঘটেনি। তার মানে ছিনতাইকারী বা অপরাধীরা নেই, তা নয়। তারা আছে, তবে তাদের আমরা ধাওয়ার ওপরে রেখেছি, দৌড়ের ওপর রেখেছি।’

শুক্রবার (২৪ জুন) দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় ‘মজার স্কুল’ আয়োজিত পথশিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘অপরাধীদের রোজা শুরুর আগে থেকেই গোয়েন্দা সদস্যরা নজরদারি করেছে। এ কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। অভিযানের ফলে অনেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। আমাদের কর্মকাণ্ডের জন্য অপরাধীরা দমনে রয়েছে।’

নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘একজনের প্রতি আরেকজনের দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসা। মারামারি হানাহানি কাটাকাটি অসহিঞ্চুতা সরিয়ে এনে থেকে সরিয়ে এনে মানবিক দায়িত্ববোধ ডেকে এনে মনে হয় আমাদের মানবিক গুণাবলি ধীরে ধীরে ক্ষয়িঞ্চু হয়ে যাচ্ছে। এর কারণ একের প্রতি অন্যের সহিঞ্চুতা নেই। আমাদের ধর্মীয় অনুশাসনগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা পুলিশের লোক সারাদিন ডিউটি করি। ঢাকা শহরে দুই হাজার পুলিশ সদস্য রাস্তায় দাঁড়িয়ে সারাদিন ডিউটি করেন। এমনকি প্রিয়জনদের সঙ্গে ইফতারও করতে পারেন না। রাস্তায় দাঁড়িয়ে একটা খেজুর ও এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন তারা। তবু তাদের মুখে হাসি। নাগরিকদের সুবিধার স্বার্থে তারা দায়িত্ব পালন করছেন। সারাদিন, সারারাত আমরা দায়িত্ব পালন করি। চেকপোস্ট-তল্লাশি করি, ব্লক রেড দেই, যেন সন্ত্রাসী বা দুর্বৃত্তরা শান্তিকামী মানুষকে কষ্ট দিতে না পারে।’

ঈদযাত্রা নিয়ে তিনি বলেন, ‘ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, আবার ঈদ উদযাপন শেষে নিরাপদে ঢাকায় ফিরতে পারে, সেজন্য নানামুখী কাজ করা হচ্ছে। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য পুলিশসহ গোয়েন্দারা কাজ করছে।’

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ একা অপরাধীদের দমন করতে পারবে না, সুশাসন আনতে পারবে না, জনগনের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। যখন সাংবাদিক, পেশাজীবী, জনপ্রতিনিধি সবাই একসঙ্গে কাজ করতে পারব, তখনই সবকিছু করা সম্ভব। অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সবাই যখন একযোগে লড়তে পারব, ঠিক তখনই আমরা সফল হতে পারব।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com