রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার । কালের খবর

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার । কালের খবর

ভোলা প্রতিনিধি, কালের খবর :

ভোলার দৌলতখানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিকিকিনির সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চরপাতা ইউনিয়নের মৃত গাজী আলতাফুর রহমানের ছেলে আবদুল মতিন (৪৫) ও উত্তর দিঘলদী ০৪ নং ওয়ার্ডের বেপারী বাড়ির পিতা- মৃত জয়নাল আবেদীন বেপারীর ছেলে মো. জসিম উদ্দিন (৪০)।

বুধবার মাদক মামলায় তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলগোড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

দৌলতখান থানার ওসি মো. এনায়তে হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াব উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান চলবে। মাদকের বিষয়ে কোনো আপোষ নেই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com