শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খননকৃত কপোতাক্ষ ফের পলি জমে ভরাট। কালের খবর

খননকৃত কপোতাক্ষ ফের পলি জমে ভরাট। কালের খবর

সাতক্ষীরা প্রতিনিধি, কালের খবর :

খননকৃত কপোতাক্ষ ফের পলি ভরাট হয়ে পড়ছে। এর ফলে আবারও মরণদশার মুখে পড়ছে ৯০ কিলোমিাটর দীর্ঘ এ নদ। সঠিক সময়ে কপোতাক্ষর তালা উপজেলার পাখিমারা বিলের টিআরএম প্রকল্পে ক্রসড্যাম না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। কপোতাক্ষ অববাহিকার প্রায় ২৫ লাখ জনগোষ্ঠী আবারও ভয়াবহ জলাবদ্ধতার শিকার হতে পারেন বলে তারা আশংকা করছেন।

সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান কেন্দ্রীয় পানি কমিটির কর্মকর্তারা। তারা বলেন, ২৬২ কোটি টাকা ব্যয়ে কপোতাক্ষ খননের পর ২০১৭ সালে তালার পাখিমারা বিলে চালু করা হয় টিআরএম ( টাইডাল রিভার ম্যানেজমেন্ট, জোয়ারাধার) প্রকল্প। নিয়ম অনুযায়ী কপোতাক্ষে ভেসে আসা পলি পাখিমারা বিলে অবক্ষেপিত হয়।

এতে নদী যেমন সচল থাকে তেমনি বিলসমূহ পলিমাটি ভরাট হয়ে চাষযোগ্য হয়ে ওঠে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত বছর ৮৬ লাখ টাকা ব্যয়ে ক্রসড্যাম নির্মাণ করা হলেও এ বছর ৬৪ লাখ টাকা বরাদ্দ পেলেও কোনো কাজ হয়নি। ফলে কপোতাক্ষে পলি জমতে শুরু করেছে। এরই মধ্যে নদের এক তৃতীয়াংশ পলিতে ভরাট হয়ে গেছে। বর্ষা মওসুমে তা আরও জটিল আকার ধারন করবে বলে জানান তারা। আগামী এক সপ্তাহের মধ্যে কপোতাক্ষর পাখিমারা টিআরএম প্রকল্পে ক্রসড্যাম নির্মানের দাবি জানিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এ সময় তালা উপজেলা পানি কমিটির সভাপতি ময়নুল হোসেন, সেক্রেটারি মীর জিল্লুর রহমান, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ারদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তারা পানিসম্পদ মন্ত্রী বরাবর তিন দফা দাবি সংবলিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com