রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
টাঙ্গাইলে তিন যুবক অপহরণে দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার। কালের খবর

টাঙ্গাইলে তিন যুবক অপহরণে দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার। কালের খবর

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, কালের খবর৷ :

সাদা পোশাকে তিন যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর ও মির্জাপুর থানার অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে তাদের গ্রেফতার করা হয় বলে কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন কালিয়াকৈর থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন ও মির্জাপুর থানায় কর্মরত (এএসআই) মোশরাফিকুর রহমান।

এদিকে শুক্রবার বিকাল ৩টায় গ্রেফতারকৃতদের সম্পর্কে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার প্রেস ব্রিফিং করে ঘটনার বিবরণ দেন।

ব্রিফিংয়ে এসপি জানান, বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলা সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িতে গ্যাস নেয়ার সময় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে মাদক থাকার অভিযোগে তিন যুবককে তুলে নেন। পরে তাদের কাছ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অভিযুক্তরা।

টাঙ্গাইল ও গাজীপুর পুলিশ সুপার প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে ওই দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর ও টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করেন। আর ভুক্তভোগী তিন যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com