সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
কুষ্টিয়ার ছয়টি উপজেলায় আ’লীগের মনোনয়ন তুললেন যারা। কালের খবর

কুষ্টিয়ার ছয়টি উপজেলায় আ’লীগের মনোনয়ন তুললেন যারা। কালের খবর

কুষ্টিয়া থেকে এ, জে সুজন, কালের খবর : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার ৬টি উপজেলায় ৮জন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডীর কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খাঁন (খোকসা), মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম (মিরপুর), মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন (মিরপুর), ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আলম চুন্নু (ভেড়ামারা), জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুজ্জামান (সদর), কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা (সদর), কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান (কুমারখালী), দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহম্মেদ টোকেন চৌধুরী (দৌলতপুর)।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁন এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান হিসাবে কুষ্টিয়ার ৬টি উপজেলা থেকে ১৯ জনের নাম নাম প্রস্তাব করে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। আজ আওয়ামী লীগের ধানমন্ডীর কার্যালয় থেকে ৮জন দলীয় এ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
কুষ্টিয়ার ছয়টি উপজেলায় (কুষ্টিয়া সদর, ভেড়ামারা, কুমারখালী, মিরপুর, খোকসা, দৌলতপুর) উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৮ মার্স অনুষ্ঠিত হবে। ইসির খসড়া তফসিল অনুযায়ী এই পাঁচ উপজেলায় নির্বাচন হবে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে।
উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণা হবে আগামী ১০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল ১৯ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ফেব্রুয়ারি এবং ১৮ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com