বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মনোয়ারা হাউজিংয়ের জমি জবর দখল করলো সাগুফতা হাউজিং । কালের খবর

মনোয়ারা হাউজিংয়ের জমি জবর দখল করলো সাগুফতা হাউজিং । কালের খবর

মো : ইমরান  ভূইয়া  শুভ, কালের  খবর , ঢাকা   : রাজধানীর পল্লবী থানাধীন বাইগারটেক এলাকায় মনোয়ারা হাউজিংয়ের জমি জবর দখলের অভিযোগ উঠেছে আবাসন কোম্পানী সাগুফতা হাউজিংয়ের বিরুদ্ধে। ভুক্তভোগীরা এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সরনাপন্ন হয়েও কোন সুরাহা না হওয়ায় সরকারের কাছে ন্যায় বিচার দাবি করেছেন। শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন মিলনায়তনে অায়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে মনোয়ারা হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আবুল হাসেম মিয়া বলেন, ১০/১১ বছর যাবৎ মনোয়ারা হাউজিংয়ের আওতায় প্রায় দেড়শত মালিক জমি ক্রয় করে বসবাস করে আসছেন । এই জমিতে বিমান বহিনী সেনা বাহিনীসহ বিভিন্ন পেশার লোকজন বসাবস করছে। সম্প্রতি সাগুফতা হাউজিং পাশের ঢংংযডযয়য় যযযয ভরাটের নামে মনোয়ারা হাউজিংয়ের জমি ভরাট শুরু করে। তাদের বাধা দিলে তারা জানায় এখানেও তাদের জমি রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে সাগুফতার লোকজন মনোয়ারা হাউজিংয়ের লোকদের ওপর হামলা চালায়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করা হয়েছে। সাগুফতার এসব কর্মকান্ডের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে মিজানুর রহমান, নাসির উদ্দিন ও শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

…দৈনিক  কালের  খবর  পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com