বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

নবীনগরে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ কবির হোসেন কালের খবর  :  ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে সোমবার (২৩/৪) বিকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ওই ড্রেজারের মালিক কে ১,০০,০০০/- (একলক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান।

জানা যায়,নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় হতে রায়পুরা উপজেলার জৈনক ব্যাক্তি ড্রেজারের মাধ্যমে মির্জাচর মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ইজারা নেয়। কিন্তু ওই ড্রেজার মেঘনা নদীতে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর সীমানায় অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম ও সহকারী কমিশনার(ভূমি) জেপি দেওয়ানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ড্রেজার,বোটসহ ৬ জনকে আটক করে। পরে নবীনগর সীমানায় আর বালু উত্তোলন করবেনা মর্মে মুছলেকা দিলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
       দৈনিক কালের খবর  /২৪/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com