শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
চার মাসের জামিন পেলেন খালেদা জিয়া

চার মাসের জামিন পেলেন খালেদা জিয়া

কালের খবর প্রতিবেদন : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চার মাসের জামিন পেয়েছেন।

সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুপুর একটার দিকে আদালতে জমা দেওয়া হয় মামলার নথি। গতকাল আদেশ দেওয়ার কথা থাকলেও বিচারিক আদালতের নথি সময়মত না আসায় জামিন বিষয়ে আদেশ পিছিয়ে আজ সোমবার দুপুরে ধার্য করেন হাইকোর্ট।

গতকাল রবিবার দুপুর সোয়া ১২টার দিকে ৫৩৭৩ পৃষ্ঠার নথি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় পাঠানো হয় উচ্চ আদালতে। নিম্ন আদালত থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানো এ নথি দুপুর একটা দিকে পৌঁছায় হাইকোর্টে।

কোতয়ালি থানার এএসআই মঞ্জু মিয়ার কাছ থেকে নথি গ্রহণ করেন সেকশন কর্মকর্তা কে এম ফারুক। আদান-প্রদান শাখা থেকে নথি নেওয়া হয় ফৌজদারি আপিল শাখায়।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে খালেদা জিয়ার সাজার রায় হয়। দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত।

কালের খবর -১২/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com