শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার হুমকি

বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার হুমকি

কালের খবর প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বুধবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশিদা সুলতানা।
জিডির বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া  বলেন, ‘কে বা কারা তাকে কয়েকদিন ধরে ফোনে হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা দেখছি।’


জিডি উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে রাশিদা সুলতানাকে ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও বুধবার নিজের চলন্ত প্রাইভেটকারে থাকা অবস্থায় গাড়ির একটি চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনাকে প্রাণনাশের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি।
রাশিদা সুলতানা বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি আমলে নেইনি। কিন্তু আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার পথে আমার গাড়ির চাকা খুলে যায়। অথচ মাত্র ১৫ দিন আগে এসব নতুন চাকা লাগানো হয়েছে।’
তিনি বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে চাকার নাট-বোল্ট ঢিলে করে দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেই আমি মনে করি। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। এ কারণে আমি থানায় জিডি করেছি।’

কালের খবর -/৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com