বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। কালের খবর

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। কালের খবর

 

মোঃ রুস্তম আলী
জেলা প্রতিনিধি, কালের খবর :
বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, শফিপুর,কোনাবাড়ী ও পল্লী বিদ্যু ওচন্দ্রা এলাকার গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলনে নেমেছে। এতে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। যেকোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বি,জি,পি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টার পর থেকেই কোনাবাড়ী, মৌচাক, শফিপুর,চন্দ্রা এলাকার আশেপাশের শ্রমিকরা মহাসড়কে নেমে আন্দোলন শুরু করে। এ সময় তারা বেতনবৃদ্ধির দাবি জানাই।এদিকে পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সৃএে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় লগোজ এ্যাপারেলস,এ,টি,এস,গার্মেন্টস, পৃরবানী গার্মেন্টস, বে ফুট ওয়ার লিঃ।কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। আন্দোলনরত শ্রমিকরা জানান, বর্তমানে যাদের বেতন ৭ হাজার থেকে ৮ হাজার টাকা দেওয়া হচ্ছে, তাদের বেতন ২৩ হাজার টাকা করতে হবে। দ্রব্যমুলোর উধর্ব গতির কারনে তাদের চলতে খুব কষ্ট হচ্ছে। মাস শেষ হওয়ার আগেই বেতনের টাকা ফুরিয়ে যাচ্ছে। তাদের অমানবিক জীবন যাপন করতে হচ্ছে বলে জানান তারা। গাজীপুর শিল্প পুলিশ ২- এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মঈনুল হক বলেন,বৃহস্পতিবার সকাল থেকেই শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, মৌচাক, শফিপুর,পল্লী বিদ্যুৎ এলাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেছে। আমরা গিয়ে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার পর পরই মহাসড়কের অন্য কোনো অংশে অবরোধ তৈরি করছে।এতে মহাসড়কে যান চলাচলের বিঘ্ন তৈরি হচ্ছে। গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রাফিকপুলিশ) নাজমুস সাকিব খান বলেন,শ্রমিকরা মহাসড়কের যে স্হানে অবরোধ করছে সংগে সংগেই গিয়ে তাদের বুঝিয়ে সেখান থেকে তাদের সরিয়ে দিচ্ছি। কিন্তু পরেই তারা মহাসড়কের অন্য জায়গায় অবরোধের চেষ্টা করছে। সাধারণ মানুষের চলাচলের যেনো বিঘ্ন না ঘটে বা কোনো ধারণের ক্ষতি নাহয় সে দিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা পরিস্থিতি বিবেচনা করছি, এখনও আমরা হাড লাইনে যাইনি,তিনি আরে বলেন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। এবং আমরা সতর্ক অবস্থানে আছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com