শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন থানায় মামলা।

ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন থানায় মামলা।

রাজধানীর ডেমরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ইউসুফ বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার দিন বিকালে ভুক্তভোগী লাকি আক্তার অভিযুক্ত ইউসুফ বেপারীর নামে ডেমরা থানায় মামলা করেন।

ইউসুফ মুন্সীগঞ্জ শ্রীনগর থানার তিনগাঁও গ্রামের মৃত মনর উদ্দিনের ছেলে। বর্তমানে তারা কোনাপাড়া নূরানী মসজিদ রোড এলাকার বাসিন্দা।

ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ২৫ বছর আগে ইউসুফের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় লাকি আক্তারের। ওই সংসারে ১ মেয়ে ও ২টি ছেলেসন্তান রয়েছে।  এদিকে গত ১ বছর ধরে ইউসুফ তার শ্বশুরবাড়ি থেকে দশ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিল লাকির কাছে।

লাকি তার বাবার কাছ থেকে বিভিন্ন সময় তিন লাখ টাকা এনে দেয় ইউসুফকে। আর বাকি সাত লাখ টাকা দাবি করে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছিলেন লাকি। একপর্যায়ে গত ১ মার্চ  রাতে লাকিকে বেধড়ক মারধর করেন ইউসুফ। এ ঘটনায় লাকির বড় ছেলে লিখন (১৮) লাকিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

ওসি আরও বলেন, আসামিকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com