শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
ঢাকা জেলা প্রশাসক ৩০০শত পরিবারকে দিলেন প্রধানমন্ত্রীর উপহার। কালের খবর

ঢাকা জেলা প্রশাসক ৩০০শত পরিবারকে দিলেন প্রধানমন্ত্রীর উপহার। কালের খবর

স্টাফ রিপোর্টার, কালের খবর : করোনা মহামারিতে অসহায় হওয়া পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট, মো. শহীদুল ইসলাম উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এতে ঢাকা পূর্বাঞ্চল প্রেসক্লাবের সভাপতি সারোয়ার আরিফ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজসেবক মো: ফজলুল কবির, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান কামরুল,ছাত্রনেতা মাহাবুবুর রহমান খান ও কবির উদ্দিনসহ আরো অনেকে। রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেন মাঠে কর্মহীন ও নিম্ন আয়ের ৩০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে-দুধ, চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে কর্মহীন হয়ে পড়া কোনো পরিবার খাদ্য সংকটে ভুগবে না। সরকারের ৩৩৩ নম্বরে কল করে যারা খাদ্য সহযোগিতা চাচ্ছেন, ঢাকা জেলা প্রশাসনের পক্ষ হতে তাদেরকেও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এ ধরেনের সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com