বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৬ষ্ঠ দিনের মত অনশন কর্মসূচি পালন

৬ষ্ঠ দিনের মত অনশন কর্মসূচি পালন

কালের খবর প্রতিবেদক : চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীতকরণের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মত অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামে একটি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ৬ষ্ঠ দিনের মত এ কর্মসূচি পালন করছেন তারা। কর্মসূচি পালনকালে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন পরিষদের মুখপাত্র সঞ্জয় দাস।
অনশনে অংশ নেয়া চাকরিপ্রার্থীরা বলেন, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে যুব সমাজকে কাজে লাগাতে হবে। আর উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা প্রয়োজন। কারণ উন্নত বিশ্বকে আমরা অনুসরণ করে শিক্ষা, চিকিৎসা, কৃষি, তথ্য প্রযুক্তি, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি। তদ্রূপ চাকরিতে প্রবেশের ক্ষেত্রে উন্নত বিশ্বকে অনুসরণ করে দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পারি।
চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর উন্নীত করার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অনশন কর্মসূচি চালয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় সাধারণ ছাত্র পরিষদের পক্ষ থেকে।
অনশন কর্মসূচিতে পরিষদের সদস্য সবুজ ভূঁইয়া, সুদিপ পাল, ইমতিয়াজ হোসেনসহ চাকরিপ্রত্যাশীরা অংশ নিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com