শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
মাদারীপুরে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। কালের খবর

মাদারীপুরে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। কালের খবর

 

সাদমান শফিক , মাদারীপুর প্রতিনিধি, কালের খবর : 
বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুণর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন মাদারীপুর জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।
বুধবার(১৮সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে সারা দেশে ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে।এসব হত্যার বিচার করতে হবে।
এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুণর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
পরে জেলা প্রশাসক মোছা : ইয়াসমিন আক্তারের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com