রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বগুড়ার শেরপুরে বেকার সম্মাননা ভাতার দাবিতে সংবাদ সম্মেলন। কালের খবর

বগুড়ার শেরপুরে বেকার সম্মাননা ভাতার দাবিতে সংবাদ সম্মেলন। কালের খবর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, কালের খবর : বেকার সমস্যা একটি সমাজের একটি বড় ব্যাধি। তাই বেকার সমস্যার দুরিকরনের লক্ষে বেকার ভাতা প্রদানের দাবিতে ১১ ডিসেম্বর আজ মঙ্গলবার সকালে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সম্মানীত বেকার সমন্বয় কমিটি শেরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম।

১৯৭১ইং সালে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরন করে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই দেশ আজ অনেক সমৃদ্ধশালী হয়েছে। অর্জন করেছে অনেক সনদ। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জঙ্গি দমন, মাদক, সন্ত্রাস নির্মূল ও বাল্য বিবাহ রোধসহ প্রযুক্তির ক্ষেত্রেও অনেক উন্নতি করে রোল মডেল হয়েছে। তাই এ দেশে উচ্চ শিক্ষিত বেকারদের সম্মান চাই। বেকারদের সম্মাননা ভাতা চাই। আমাদের দাবি না মানা হলে শান্তিপুর্ন ভাবে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে দাবি পেশ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন – সংগঠনটির উপদেষ্টা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবু হাসান, সংগঠনটির নেতা নুর নবী হাসান পিটু, আব্দুস সবুর, শাহিনুর রহমান শাহীন, আরিফুজ্জামান আরিফ, আইয়ুব আলী, রুবেল আহম্মেদ, সানাউল হক সানা, আব্দুল নুর খোকন, জসিম উদ্দিন ও আরিফ মাহমুদ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com