মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কান্ডারী সেটু কেরানী। কালের খবর

নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কান্ডারী সেটু কেরানী। কালের খবর

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে সেলিম রেজা, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ সেটু কেরানী।

আবুল কালাম আজাদ সেটু কেরানী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র শ্যামগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন,এছাড়াও শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির চার বারের নির্বাচিত সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন,এছাড়াও সাংগঠনিকভাবে নিজ দলীয় কর্মকান্ডে বিভিন্ন সময়ে ভুমিকা রেখে চলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডে ভুমিকা রাখায় বিভিন্ন সময়ে হয়েছেন নিপীড়িত ও নির্যাতিত।

শ্যামগ্রাম ইউনিয়নবাসীর সুখে দুঃখে নিজেকে বিলিয়ে দিয়েছেন। পাশে থেকেছেন অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের পাশে, দাঁড়িয়েছেন ক্ষুদার্থ মানুষের পাশে গরীব দুঃখী মেহনতী মানুষ কে মন উজাড় করে দিয়ে যাচ্ছেন অনবরত, মানব কল্যানে নিজেকে বিলিয়ে দিতে পারলেই জীবন ধন্য মনে করেন তিনি।

শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির অন্যতম দলীয় মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ সেটু কেরানী তিনি দলীয় কর্মকান্ডে বিভিন্ন সময়ে ভুমিকা রাখায় নিজ দলীয় জেলা উপজেলা নেতৃবৃন্দের কাছেও প্রিয়জন হিসেবে পরিচিত।

২০১৬ সালেও শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে মনোনয়নের অন্যতম দাবীদারও ছিলেন তিনি এবং বিগত নির্বাচনে মনোনয়ন পত্রও জমা দিয়েছিলেন,পরবর্তীতে বিএনপি দলীয় চারবারের নবীনগর থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী মো.আনোয়ার হোসেন এর নির্দেশে দলীয় মনোনয়ন প্রত্যাহার করে নেন ,দলীয়ভাবে অন্যপ্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলীয় প্রার্থীর পক্ষে এবং দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে জোড়ালো ভূমিকা রেখেছেন বলে জানান এই নেতা।

এই বিষয়ে আবুল কালাম আজাদ সেটু কেরানী তার প্রতিক্রিয়া ব্যক্ত বলেন,আমি সবসময় মানুষের সেবক হিসেবে ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই,এবং দলীয়ভাবে যদি দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় ইনশাআল্লাহ আমি নির্বাচনে বিজয়ী হতে পারি,সকলের সহযোগিতায় ইউনিয়ন কে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা ও অবকাঠামোগত উন্নয়ন সহ শিক্ষা,সমাজ ব্যবস্থার উন্নতিই হবে আমার প্রধান লক্ষ্য, ইউনিয়নবাসীর সুখে দুঃখে নিজেকে বিলিয়ে দিতে পারলেই আমার জীবন সার্থক,এবং দলীয় নেতাকর্মীদের কে মূল্যায়ন সহ শ্যামগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের গোলাম হিসেবে নিজেকে উপস্থাপন করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com