বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শুক্রবার বাংলাদেশ-ভারতের ৫ রুটে নতুন বাস সার্ভিস চালু

শুক্রবার বাংলাদেশ-ভারতের ৫ রুটে নতুন বাস সার্ভিস চালু

কালের খবর : ভারতের সঙ্গে পাঁচ আন্তর্জাতিক রুটে নতুন দুই বাস অপারেটরের সার্ভিস শুরু হচ্ছে শুক্রবার (২ ফেব্রুয়ারি)। শ্যামলী এনআর ট্রাভেলস ও রয়েল কোচ ঢাকা-কলকাতাসহ পাঁচটি রুটে নতুন এ বাস সার্ভিস চালু করছে। উদ্বোধন করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি)।

রুটগুলো হলো- ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-কলকাতা, আগরতলা-ঢাকা-কলকাতা এবং ঢাকা-আগরতলা।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনালে বাসগুলোর উদ্বোধনী অনুষ্ঠান হবে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়া বলেন, টেন্ডারের মাধ্যমে নতুন দু’টি বাস অপারেটর বাংলাদেশ-ভারতের মধ্যে পাঁচ রুটে চলাচলের অনুমতি পেয়েছে। শুক্রবার থেকে তারা সার্ভিস পরিচালনা শুরু করবে।

বিআরটিসি কার্যালয় সূত্র জানায়, এন আর ট্রাভেলস চারটি ও রয়েল কোচ একটি রুটে তাদের সার্ভিস পরিচালনা করবে।

এন আর ট্রাভেলস বাস অপারেটর হিসেবে ঢাকা-কলকাতা, ঢাকা-শিলং-গৌহাটি, ঢাকা-খুলনা-কলকাতা এবং ঢাকা-আগরতলা রুটে চলবে রয়েল কোচ।

নতুন অপারেট এন আর ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী রাকেশ ঘোষ বলেন, এন আর ট্রাভেলস ৬ ইউনিট বাস নামিয়েছে নতুন রুটগুলোর জন্য। এর মাধ্যমে যেকোনো সময়ের চেয়ে আরও উন্নত যাত্রীসেবা ও আরামদায়ক বাস পাবেন যাত্রীরা। ভাড়া আগের মতোই থাকবে। হুন্দাই বাস চলবে ঢাকা-কলকাতা রুটে।

বিআরটিসি সূত্র জানায়, নতুন বাস অপারেটর নিযুক্ত করার মাধ্যমে সরকারের রাজস্ব বাড়বে। তবে যাত্রী ভাড়ার পরিবর্তন হবে না। আগের মতো থাকবে।

ঢাকা-কলকাতা রুটের ভাড়া ১৯শ টাকা, ঢাকা-শিলং-গৌহাটি আসা যাওয়া ৫১শ টাকা।

গতবছর পাঁচটি রুটে বাস চালাতে বিআরটিসির ডাকা টেন্ডারে অংশ নিয়েছিলো শ্যামলী পরিবহন, গ্রিন লাইন পরিবহন, শ্যামলী এন আর ট্রাভেলস, সেজুতী ট্রাভেলস ও রয়েল কোচ। টেন্ডারের মাধ্যমে আধুনিক বাস ও সেবার দিক বিবেচনায় শ্যামলী পরিবহনকে নির্বাচিত করা হয়।

১৯৯৯ সালে ঢাকা-কলকাতা রুটে সৌহার্দ্য বাস সার্ভিসের জন্য বাংলাদেশের বিআরটিসি ও ভারতের ডব্লিউবিটিসি কর্তৃপক্ষ উভয় দেশের মধ্যে বাস সেবা চালু করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com