শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
করোনা প্রতিরোধে-নরসিংদী জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন। কালের খবর

করোনা প্রতিরোধে-নরসিংদী জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন। কালের খবর

এম আর মাইনউদ্দীন, নরসিংদী, কালের খবর :
নরসিংদী জেলায় করোনা ভাইরাস মোকাবেলায়
২৭ শে মার্চ নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে ১৬ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। ডা: এ.এন.এম মিজানুর রহমান, আর.এম.ও, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদী কর্তৃক কুইক রেসপন্স টিমের সদস্যগণকে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত ও এলাকা ভিত্তিক আইসোলেশনস ও কোয়ারেন্টাইন সম্পর্কে প্রয়োজনীয় বিফ্রিং প্রদান করা হয়েছে। পুলিশ সুপার, নরসিংদী জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় ৮ সদস্যের প্রোটেকশন ও আইসোলেশন টিম এবং ৮ সদস্যের কুইক মেডিকেল রেসপন্স টিম ও ২ জন মহিলা পুলিশ সদস্যের পিপিই-সহ জরুরি অক্সিজেন, জীবানুকাশক স্প্রে মেশিন, ১টি এ্যাম্বুলেন্স ফাস্ট উইথ বক্স ১টি সার্বক্ষনিক ও ১টি ডাবল কেবিন পিকআপ ও অন্যান্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট দিয়ে এই কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কোথাও করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সন্দেহ হলে সেই এলাকা লকডাউন ও আইসোলেশনে এই টিম তাৎক্ষনিকভাবে কাজ করবে। এই লক্ষ্যে নরসিংদী পুলিশ লাইন্সে এই কুইক রেসপন্স টিম একাধিকবার প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করেছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের সাথে যে কোন ইমাজেন্সি মোকাবেলায় জেলা পুলিশের পক্ষ থেকে এই টিম অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নরসিংদী জনাব বেলাল হোসাইন এর নের্তৃত্বে সার্বক্ষনিক কাজ করবে।

এছাড়া জেলার সকল থানাসহ প্রত্যেক পুলিশ ইউনিটে পিপিই, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।

দেশ ও মানুষের কল্যাণে দৃঢ় প্রত্যয়ে কাজ করছে নরসিংদী জেলা পুলিশ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com