শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে যুবদলের বিক্ষোভ। কালের খবর

খালেদা জিয়ার মুক্তির দাবিতে পল্টনে যুবদলের বিক্ষোভ। কালের খবর

কালের খবর রিপোর্ট :

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃর্শত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ।

সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিজয়নগড় মোড় হয়ে আবার কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলের শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর বেশিদিন কারাগারে থাকতে হবে না।’ তিনি বলেন, এই রমজান মাসে প্রচণ্ড রোদে পুড়ে হাজার হাজার যুবদল নেতাকর্মী বেগম জিয়ার মুক্তি চেয়ে যেভাবে রাজপথে স্লোগান দিয়েছে, আমার মনে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মিডনাইটের নির্বাচিত অবৈধ সরকার আর বেশিদিন কারাগারে আটকে রাখতে পারবে না। এদেশের গণতন্ত্র মুক্তিকামী মানুষ রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করে আনবেই ইনশাআল্লাহ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ঢাকা মহানগড় দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিনসহ
আরো নেতাকর্মী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com