শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ। কালের খবর

জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ। কালের খবর

কালের খবর ডেস্ক  :
উপজেলা পর্যায়ে নির্ভুল স্মার্টকার্ড প্রদানের লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সংশোধনের আবেদন গ্রহণ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে অসংখ্য ভুল থাকায় উদ্বিগ্ন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
জেলা ও উপজেলা কর্মকর্তাদের কাছে ইসির পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ইতোমধ্যে সব সিটি কর্পোরেশন ও জেলা সদরের স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণ শেষ হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলছে। মুদ্রণের পর কারও কারও স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ভুল আছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইতোপূর্বে একাধিকবার জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের বিষয়ে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। তারপরেও যাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ভুল আছে, কিন্তু ইতিপূর্বে সংশোধনের সুযোগ গ্রহণ করেননি, তাদেরকে পুনরায় সংশোধনের সুযোগ দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে ইসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com