বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
তারেক রহমানের কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না : ইসি সচিব। কালের খবর

তারেক রহমানের কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না : ইসি সচিব। কালের খবর

কালের খবর প্রতিবেদক  :

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণে দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কার্যক্রম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন ইসির সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইসি সচিব বলেন, তারেক রহমানের অনলাইন কার্যক্রম আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই।

রবিবার বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যরা এ সাক্ষাৎকার নিচ্ছেন। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তবে তারেক দণ্ডিত ও পলাতক আসামি হওয়ায় ভোট প্রক্রিয়ায় তার যুক্ত হওয়া নিয়ে ইসিতে রবিবারই নালিশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com