শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে : শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। কালের খবর

শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে : শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০ টার কিছু আগে শহীদ মিনারে মরদেহ নেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে।
সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে অনুরাগী-শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের মানুষ জানাবে ভালোবাসার ফুলেল শ্রদ্ধাঞ্জলি। এরপর জুমার নামাজের পরপর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ মাঠে। সেখানে বাদ জুমা প্রথম জানাজা হবে। এ ব্যান্ডদল এলআরবির লিড গিটারিস্ট ও ভোকালিস্ট এবং গীতিকার, সুরকার আইয়ুব বাচ্চু মৃত্যুকালে দুই সন্তানের পাশাপাশি রেখে গেছেন স্ত্রী ময়নাকে। রেখেন গেছেন অসংখ্য ভক্ত-শ্রোতাকেও।

র আগেই দেশে ফেরার কথা রয়েছে ‘এবি’র দুই সন্তান আহনাব তাজওয়ার ও মেয়ে রাজকন্যার। আহনাব থাকেন কানাডায়; রাজকুমারী অস্ট্রেলিয়ায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা দেশের উদ্দেশে রওনা হয়েছেন।

তাঁরা এলে চট্টগ্রামে শনিবার মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন আইয়ুব বাচ্চু।
বৃহস্পতিবার মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু মারা যান। তাঁর আকস্মিক মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। টদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েতবাজারে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ ইসহাক ও মা নূরজাহান বেগম। ১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে তাঁর পথচলা শুরু। ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ছিলেন সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com