শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর

পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর

 

মোক্তার আহমেদ, কালের খবর :
বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জুবায়রুল ইসলাম।
এ সময় তিনি বলেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে স্মরণ করে বলেন তিনি ছিলেন গণতন্ত্রের অত্যন্ত প্রহরী ও এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না।তার অবদান জাতী অবিস্মরণীয়ভাবে স্মরণ করবে এবং তার নাম স্মৃতির পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দোয়া করি আল্লাহ তা’আলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,মো: খুরশিদ আলম,ফারুক আহমেদ ,,অর্থ সচিব – সাফকাত উল ইসলাম চৌধুরী ,শেখ আলী আব্বাস,নগর সম্পাদক,সৈয়দ তৌকির আহমেদ, জহির আলম শিকদার, কেন্দ্রীয় সদস্য:আব্দুস সালাম :মোশাররফ হোসেন, , সাব্বির আহমেদ ,ইসরাফিল হোসেন,রাশি আক্তার,মো: আকতার , আকাশ, মজিবর রহমান,কুসুম আক্তার,হীরা আক্তার সহ প্রমূখ এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।উক্ত দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সমাজ সেবক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ট সাংবাদিক মো: দেলোয়ার হোসেন ভূইয়া
প্রধান বক্তা সংস্থার বিপ্লবী মহাসচিব মো: মোক্তার আহমেদ বলেন, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি অবিচল থাকায় খালেদা জিয়া জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবেন। পরিবেশ নীতি প্রণয়ন, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উদ্যোগসহ বিভিন্ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি গণতন্ত্রের এবং মানুষের কল্যাণের জন্য লড়াই করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।
মহাসচিব আরও বলেন, ‘ধৈর্যশীল হওয়ার জন্য অনেক ত্যাগ-তিতিক্ষা করে উঠে আসতে হয়। আমরা ১৯৮১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাঁর আপসহীন নেতৃত্ব দেখতে পাই। গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে তাঁর ওপর সবার আস্থা ছিল।’
আমরা দেখেছি, বেগম জিয়ার শাসনামলে এবং শাসনামল-পরবর্তী সময়ে ভারতের সঙ্গে আপস না করার জন্য তাঁর ওপর দীর্ঘ সময় ধরে অত্যাচার করা হয়েছে। তবুও তিনি দেশের স্বার্থে কারো সাথে আপোস করেননি।

মরহুমার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত ও দোয়া করেন দুলাল হোসেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানানো হয়।আল্লাহ যেন তাকে জান্নাত বাসী হিসেবে কবুল করেন।আমিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com