রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আবার খাব’, হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে, গরু খাওয়া যাবে না : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালের খবর

আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আবার খাব’, হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে, গরু খাওয়া যাবে না : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালের খবর

কালের খবর ডেস্ক : দিল্লির কেরালা ভবনে গরুর মাংস রাখার অভিযোগে দিল্লি পুলিশের তল্লাশি অভিযানের বিপক্ষে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানী দিল্লীতে কেরলা সরকার পরিচালিত কেরলা ভবনে গরুর মাংস রাখার অভিযোগে তল্লাশি চালায় পুলিশ। যদিও তল্লাশি অভিযানে গরুর মাংস খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানিয়েছে। একদিকে যেমন কেরলা সরকারের তরফে প্রতিবাদ জানানো হয়েছে, অন্যদিকে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি কটাক্ষ করে টুইট করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার বার্তায় জানিয়েছেন, দিল্লি পুলিশের আচরণ মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল। দিল্লিতে আম আদমি পার্টি পরিচালিত সরকার থাকলেও, দিল্লি পুলিশ সরাসরি ভারত সরকারের দ্বারা পরিচালিত হয়। তিনি বলেন ‘আমি হিন্দু, গরুর মাংস খেয়েছি, আবার খাব’।হিন্দু ধর্মের কোথাও লেখা নাই যে, গরু খাওয়া যাবে না।

এ ঘটনা প্রকাশ্যে আসার পর প্রতিবাদে মুখর হয়েছে ভারতের বামপন্থী দলগুলোও। সিপিএম’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, পুলিশ ‘নীতি পুলিশ’র ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com