বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
লাইসেন্স দেখছিল শিক্ষার্থীরা; গাড়ি ভাঙছিল ‘ছাত্রলীগ’! কালের খবর

লাইসেন্স দেখছিল শিক্ষার্থীরা; গাড়ি ভাঙছিল ‘ছাত্রলীগ’! কালের খবর

কালের খবর রিপোর্ট :
তৃতীয় দিনের মতো রাজধানী ঢাকার রাজপথ অবরুদ্ধ করে রেখেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তারা বাস-ট্রাক-প্রাইভেট গাড়িসহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করে দেখছে।

লাইসেন্স না পেলে সেই গাড়ির চাবি আটকে রাখছে তারা। কোনোরকম সহিংসতা ছাড়া স্বতঃস্ফুর্ত এই আন্দোলনে ছাত্র-ছাত্রীদের তৎপরতা এটুকুই। কিন্তু তাদের এই সরলতার সুযোগ নিচ্ছেন অনেকেই। যেমনটা নিয়েছেন ‘ছাত্রলীগ’ পরিচয়ধারী এই যুবক।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে রেখেছিল শিক্ষার্থীরা। তারা বাসের লাইসেন্স চেক করতে করতে সার্ক ফোয়ারার মোড়ে এসে একটি বাস আটকায় তারা। ‘স্বাধীন পরিবহন’ নামের ওই বাসটির চালকের বয়স সর্বোচ্চ ১৩ থেকে ১৪! স্বাভাবিকভাবেই লাইসেন্স থাকার কোনো কারণ নেই। ইউনিফর্ম পরা ছেলেরা গাড়টি আটকে যাত্রীদের নেমে যেতে অনুরোধ করে। যাত্রীরাও বিনা প্রতিবাদে নেমে যায়।

এরপরেই ঘটে সেই ঘটনা!
হঠাৎ করেই সাধারণ পোশাক পরা এক যুবক (যার বয়স আন্দোলনকারীদের চেয়ে অনেক বেশি) এসে একটা ইট কুড়িয়ে নিয়ে বাসের সামনের কাঁচে ছুড়ে মারে। ঝুর ঝুর করে ভেঙে পড়ে কাঁচ। ছাত্ররাই ওই যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। আন্দোলনকারীরা চিৎকার করে বলছিল, ‘আমরা গাড়ি ভাঙার আন্দোলন করছি না; তুই গাড়ি ভাঙলি ক্যান?’

পুলিশ এসে ওই যুবককে আটক করে। নাঈম আহমেদ নামের ওই যুবক নিজেকে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্র হিসেবে পরিচয় দেয়। সে বেশ কয়েকবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সে নিজেকে হবিগঞ্জ ছাত্রলীগের কর্মী হিসেবে দাবি করে। কিন্তু পুলিশ তাকে শেষ পর্যন্ত হাতকড়া পরিয়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছাত্ররা নিজেদের মতো আবারও গাড়ির লাইসেন্স চেক করতে থাকে। নাঈম সংগঠনের কর্মী কিনা- এ বিষয়টি হবিগঞ্জ ছাত্রলীগের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com