বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঈশ্বরগঞ্জে যুগ্ম সচিব পরিচয়ে প্রভাষকের কাছে চাঁদা দাবি থানায় অভিযোগ। কালের খবর

ঈশ্বরগঞ্জে যুগ্ম সচিব পরিচয়ে প্রভাষকের কাছে চাঁদা দাবি থানায় অভিযোগ। কালের খবর

 

প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ), কালের খবর : 
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের দেয়া নাম্বার থেকে দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, ২৭ ফেব্রæয়ারি বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নাম্বার দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারী আপনাকে খোঁজছে। তাড়াতাড়ি আপনি উনাকে ফোন দেন। ওই সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও খোঁজছেন বলে উল্লেখ করেন।
কিছুক্ষন পর অধ্যক্ষের দেয়া নাম্বারে ফোন করলে তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। তা নাহলে সমস্যা হবে বলে হুমকী দেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় মোবাইলের কথোপকথনটি রেকর্ড করেন। পরে তিনি বিষয়টি নিয়ে অধ্যক্ষ সহ অজ্ঞাত নাম্বার উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সাথে অশোভন আচরণ, শারীরিক ভাবে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধক্ষ্যের বিরুদ্ধে কলেজের সকল প্রভাষক মিলে গত ২৫ ফেব্রæয়ারি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবেরর নাটকটি সাজিয়েছেন। তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধক্ষ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ ব্যাপারে অধ্যক্ষ মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে একটি নাম্বারে ফোন করে পরে ওই নাম্বারটি দেয়া হয়। এবং নাম্বারটি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বলে জানানো হয়। পরে আমি ওই নাম্বারে কথা বললে মন্ত্রণালয় থেকে দুই শিক্ষকের নাম্বার চান। পরে আমি দুই শিক্ষককে ওই নাম্বারে কথা বলতে বলি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, শিক্ষকের অভিযোগটি পেয়েছি। তদন্তপূবর্ক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com