বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যেখানে গরুর দুধের চেয়ে গোমূত্রের চাহিদা বেশি। কালের খবর

যেখানে গরুর দুধের চেয়ে গোমূত্রের চাহিদা বেশি। কালের খবর

কালের খবর ডেস্ক  : শুধু দুধ নয়, ভারতের রাজস্থানে গোমূত্রও এখন লাভের মুখ দেখাচ্ছে পশুপালকদের। গোমূত্রের চাহিদা এতটাই বেশি যে দুধের থেকেও বেশি দামে তা বিক্রি হচ্ছে।

হাইব্রিড গরুর মূত্র কৃষকরা পাইকারি বাজারে লিটারপিছু ১৫-৩০ টাকা করে বিক্রি করছেন। যেখানে গরুর দুধের দাম লিটারপিছু ২২-২৫ টাকা।
জয়পুরের কৈলেশ গুজ্জর গোমূত্র বিক্রি শুরু করার পর থেকে তাঁর আয় অনেক বেড়ে গিয়েছে। দুধের পাশাপাশি গোমূত্র বিক্রিতে তাঁর উপাসর্জন ৩০% বেড়েছে বলে তিনি জানিয়েছেন।

জৈব কৃষকরা কীটনাশক হিসেবে গোমূত্র ব্যবহার করেন। আর মানুষ ওষুধ হিসেবে এবং ধর্মীয় কারণে কেনে গোমূত্র। কৈলেশ জানালেন, গোমূত্র সংগ্রহ করার জন্য তিনি সারারাত জেগে বসে থাকেন, যাতে একটুও গোমূত্র মাটিতে পড়ে না যায়।

দুধবিক্রেতা ওম প্রকাশ মিশ্রও এখন গোমূত্র বিক্রি করেন। তিনি জানান, আমি ৩০ থেকে ৫০ টাকায় এক লিটার গোমূত্র বিক্রি করি।

গোমূত্রের চাহিদা এখন খুব।
উদয়পুরে সরকার পরিচালিত কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিমাসে জৈবকৃষি প্রকল্পে ৩০০-৫০০ লিটার গোমূত্র ব্যবহার করে। প্রতিমাসে তারা ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার গোমূত্র কেনে। রাজস্থানে ২,৫৬২টি গোয়ালে প্রায় ৮,৫৮,৯৬০টি গরু রয়েছে।
সূত্র : এইসময়

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com