শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কালের খবর স্পোর্টস আপডেট ডেস্ক- বেশ কয়েকবার বহুজাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপার স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের। পুরুষদের এই আক্ষেপ মিটিয়েছে প্রমিলারা। আজ নারী এশিয়া কাপের ফাইনাল জিতে ইতিহাস গড়েছে সালমারা।

ফাইনালে টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়ের বিরাট কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। ১১৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শেষ বলে ২ রান দরকার, এমন নাটকীয় ম্যাচে শেষ বলেই জিতল সালমারা।

রোববার দুপুরে কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে তৈরি করলো এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ক্রিকেটের ইতিহাসে (হোক সেটা পুরুষ কিংবা নারী) প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ দিলো বাংলাদশের নারী ক্রিকেটাররা।

এদিন টস জিতে বোলিং করে ভারতকে মাত্র ১১২ রানে অল আউট করে দিয়েছিল সালমা খাতুনের দল। এরপর শেষ বলের উত্তেজনায় ৩ উইকেট হাতে রেখেই শাসরুদ্ধকর জয় তুলে নেয় টাইগ্রেসরা।

এর আগের ৬ এশিয়া কাপের প্রতিটিতেই জিতেছিল ভারত। বাংলাদেশের মেয়েরা এই প্রথমবার কোন বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেই চুমু খেলেন শিরোপায়।

        দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com