বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
রূপগঞ্জে আইপিএল’র ফাইনাল খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা । কালের খবর

রূপগঞ্জে আইপিএল’র ফাইনাল খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে হত্যা । কালের খবর

মো  : মুক্তার হোসেন সানি, কালের খবর :  নারায়নগঞ্জের রূপগঞ্জে আইপিএল’র ফাইনাল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে। রোববার (২৭ মে) রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলায় জয়-পরাজয় নিয়ে সন্ধ্যায় মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুরুজের সঙ্গে মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে মোমেনের বাকবিতন্ডা হয়।

এতে রাত ৯টার দিকে সুরুজ মিয়াসহ সহযোগী একই এলাকার আজম উদ্দিন ওরফে বোবার ছেলে নয়ন, বাদল মিয়ার ছেলে কাজলসহ ৫ থেকে ৭ জনের একদল মুড়াপাড়া নগড় এলাকার নিজ বাড়ির সামনে মোমেন মিয়াকে না পেয়ে তার ভাই রুবেল মিয়ার উপর হামালা চালায়।

এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে রুবেল গুরুতর জখম হয়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

    দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com