বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
স্বাধীনতার মান

স্বাধীনতার মান

স্বাধীনতার মান

শেখ আবু সালেহ্ কাব্যিক আকাশ    

দেশদ্রোহীর প্রাণ করিয়া নিপাত ম্লান,
মাতৃভূমির বক্ষে মোদের পতাকার উত্থান।
শুধু বাহুতেই নয় ভূমিতে গেড়েছি মোদের বঙ্গ-নিশান,
মোরা প্রাণ ত্যাগিতে ও পিছ-পা নহে রাখিতে দেশের মান।
মোরা বাহান্নতে বিশ্ব-দ্বারে দিলাম নব চমক,
সেই ধারাতেই জয় ছিনিলো একাত্তরের জনক।

আমরা বাঙ্গালী অদম্য আর আমরা যে বলিয়ান,
আমরা রাগী অবাধ্য আর আমরা যে তেজিয়ান।
ভিনদেশী কোনো হায়না যে তাই পায়নি আদৌ রেহাই,
অগ্র-হালেও সেই স্মারনীর নিবো যে মোরা ঠাই।

পক্ষে মোদের মহা শকতি বাংলা মায়ের দোয়া,
হাজার সালাম মাগো তোমায় হতে দাওনি বঙ্গ ক্ষোয়া।
বুকের মানিক ঠেলে দিয়াছ বন্দুক-গোলাবারুদের মাঠে।
ভয় করোনি হতেও লাশ দেশদ্রোহীর হাতে।

স্বাধীন লাগি উন্মাদী মোরা সৃজিয়াছি নয়া দিগন্ত,
বাংলার আকাশ উন্মুক্ত আজি সিমানা প্রাণবন্ত।
মুক্তির শপথে অটুট বাঙ্গালী ছুটিছে রাত্রি-বিহন,
বীরের জাতী হুংকারে সাধিলো বিশ্ব মানচিত্রের নবায়ন।
করেনি মাথা নত বাঙ্গালী দিলেও রক্ত প্রাণ,
লড়তে হলে লড়বো আবার তবু রক্ষিবো স্বাধীনতার মান।

………….দৈনিক কালের খবর  
(নিজ ভবণ- ২৬/১১/১৭ ইং)

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com