বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
র‍্যাবের অভিযানে বাঞ্ছারামপুরের দুই ইয়াবা সম্রাট জসিম ও সেলিম আটক

র‍্যাবের অভিযানে বাঞ্ছারামপুরের দুই ইয়াবা সম্রাট জসিম ও সেলিম আটক

র‍্যাবের অভিযানে ৩৫০০ পিছ ইয়াবা সহ নবীনগরে আটক বাঞ্ছারামপুরের দুই ইয়াবা সম্রাট।

মোঃ কবির হোসেন, নবীনগর প্রতিনিধি  :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন সলিমগঞ্জ ও বড়িকান্দি লঞ্চঘাট এলাকা হতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যরা। রোববার ভোররাতে এই অভিযানে আটকৃতদের কাছ থেকে ৩৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকা উদ্ধার করেন র‍্যাব। দুই মাদক ব্যবসায়ী হলেন, জেলার বাঞ্ছারামপুর বাখরনগর এলাকার মৃত: আব্দুর রহিমের ছেলে মো:জসিম উদ্দিন (৩৪) ও একই এলাকার মৃত: আলী আহম্মদ মিয়ার ছেলে জমির উদ্দিন ওরফে সেলিম।

র‌্যাব-১৪ জানায়, মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি খুচরা বিক্রয় করে থাকে।এরকম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী চালিয়ে রোববার ভোররাতে ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সলিমগঞ্জ ও বড়িকান্দি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সেলিম ও জসিম নামক দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত দেহ তল্লাশী করে সর্বমোট ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ২৫০৫০/- টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতি:পুলিশ সুপার মো:মাহফুজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃতদের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

দৈনিক কালের খবর – ৩০/৪/১৮

 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com