বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ঢাকা থেকে নেপালে বাস চলাচলের পরীক্ষামূলক সার্ভিস চালু

ঢাকা থেকে নেপালে বাস চলাচলের পরীক্ষামূলক সার্ভিস চালু

কালের খবর প্রতিবেদন : সরাসরি ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুতে বাস চলাচলের পরীক্ষামূলক সার্ভিস চালু হয়েছে। সোমবার প্রথমবারের মতো ঢাকা থেকে ‘শ্যামলী এনআর ট্রাভেলস’-এর দুটি বাস ছেড়ে গেছে নেপালের উদ্দেশে।বাস দুটিতে প্রথম যাত্রায় অংশ নেন বাংলাদেশ, ভারত ও নেপালের সরকারি প্রতিনিধিদল ও দাতা সংস্থা এডিবির সদস্যসহ ৪৫ যাত্রী।
প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা-কাঠমান্ডুর ১১০০ কিলোমিটার সড়কপথ পরিদর্শন করবেন। সড়কে বাস চলাচলের সম্ভাব্যতা যাচাই, ভাড়া নির্ধারণ এবং তিন দেশের মধ্যে বাস চলাচলের বিভিন্ন বিষয় ঠিক করবেন তারা।
সোমবার সকালে কমলাপুর বিআরটিসির বাস ডিপোতে এ যাত্রার শুভ উদ্বোধন করেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম খান।
পরীক্ষামূলক যাত্রায় বাসটি তিন দিন পর বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছাবে। তবে এর পর থেকে যাত্রী নিয়ে এনআর ট্রাভেলসের বাস প্রায় ৩০ ঘণ্টায় ঢাকা থেকে কাঠামান্ডু পৌঁছে যাবে। জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাস দুটি রাতে পঞ্চগড়ে যাত্রাবিরতি করবে।
মঙ্গলবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের পর বাস দুটি ঢুকবে শিলিগুড়িতে। এদিন রাতে শিলিগুড়ি অবস্থান করবে প্রতিনিধিদল।
বুধবার সকালে কাঁকরভিটা দিয়ে নেপালে প্রবেশ করবে বাস। নেপালের নারায়ণঘাট নামে একটি জায়গায় রাতযাপন করবেন প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে নারায়ণঘাট থেকে কাঠমান্ডুর পথে রওনা হবে বাস। কাঠমান্ডু পৌঁছে শুক্রবার বাংলাদেশ-ভারত-নেপালের প্রতিনিধিদল বৈঠক বসবেন।
ঢাকা থেকে বাংলাবান্ধার দূরত্ব প্রায় ৪৫০ কিলোমিটার। সেখান থেকে নেপালের কাঁকরভিটা স্থলবন্দরের দূরত্ব ৫৪ কিলোমিটার। কাঁকরভিটা থেকে কাঠমান্ডুর দূরত্ব প্রায় ৬০০ কিলোমিটার। এর মধ্যে ২২০ কিলোমিটার পাহাড়ি রাস্তা। সব মিলিয়ে ঢাকা থেকে কাঠমান্ডু ১১০৪ কিলোমিটার সড়কপথ।
যাত্রাপথে বাংলাদেশ ও ভারতের অংশ সমতল ভূমি কিন্তু নেপালের অংশের কি অবস্থা সেটিই যাচাই করবেন কর্মকর্তারা। সে কারণেই বিভিন্ন স্পটে থেমে থেমে যাবে বাস দুটি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com