শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দেশে ফিরেও ঘরে আর ফেরা হলো না স্বেচ্ছাসেবক লীগ নেতার। কালের খবর

দেশে ফিরেও ঘরে আর ফেরা হলো না স্বেচ্ছাসেবক লীগ নেতার। কালের খবর

 

দেবিদ্বার, (কুমিল্লা) থেকে মাছুম সরকার, কালের খবর : দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন,

সৌদী আরব থে‌কে দে‌শে ফেরার সময় সোমবার দিবাগত মধ্য রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, পরে এয়ারপোর্টে থানায় তাকে হস্তান্তর করা হয়।

সাদ্দাম হোসেন দেবিদ্বার উপজেলা সদরের জামাল উদ্দিনের ছেলে। মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন, স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র আমিনুল ইসলাম সাব্বির।

এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় চারটি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে সে বিদেশে আত্মগোপন করেন সাদ্দাম,
তাই তাকে আটক করতে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস আরও বলেন, আজ ভোর ৪টার দিকে ডিএমপির বিমানবন্দর থানা থেকে সাদ্দামের গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়। তিনি সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন। তাকে দেবিদ্বার থানা পুলিশে হস্তান্তর করা হচ্ছে। পরে বিকালের মধ্যেই তাকে আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com