বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নায়িকা মুনমুন ও আলেকজান্ডারের বিয়ে!

নায়িকা মুনমুন ও আলেকজান্ডারের বিয়ে!

কালের খবর প্রতিবেদন : এক সময়ের সুপারহিট নায়িকা মুনমুন ও নায়ক আলেকজান্ডার বো বিয়ে করেছেন! বিয়েতে টাঙ্গাইলের হাফসিল্কের লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ পরে বৌ সেজেছিলেন ‍মুনমুন। তবে বাস্তবে নয় হারুন-উজ-জামান পরিচালিত ‘পদ্মার প্রেম’ নামের একটি সিনেমায় সত্তর দশকের আদলে বিয়ে হয় তাদের।

সিনেমায় আলেকজান্ডার অভিনয় করেছেন মাঝির চরিত্রে। অন্যদিকে এক গ্রাম্য বিধবার চরিত্রে কুসুম নামে অভিনয় করেছেন মুনমুন। সম্প্রতি মানিকগঞ্জের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে।

মুনমুন বলেন, সত্তর দশকের বিয়ের সাজগোজ আমি তো আর দেখিনি, পরিচালক বলেছেন এরকম সাজে সত্তর দশকে নাকি বিয়ে হতো। গল্পটিও সেকালের। আমার অনেক ভালোলেগেছে গল্পটি। আশাকরি দর্শকদেরও সিনেমাটি ভালো লাগবে।

ছবিতে আলেকজান্ডারের সঙ্গে অভিনয় সম্পর্কে মুনমুন বলেন, আলেকজান্ডারের সঙ্গে এই নিয়ে তিনটি ছবি করা হয়েছে। তবে সর্বশেষ ২০০৩ সালে ‘মহিলা হোস্টেল’ সিনেমায় তার সঙ্গে আমার অভিনয় করা হয়। এরপরই আমি সিনেমা ছেড়ে চলে আসি। দীর্ঘ ১৫ বছর পর আমরা আবার একসঙ্গে অভিনয় করছি। ভাবতে খুবই ভালো লাগছে।
ঢালিউড চলচ্চিত্রে সুপারহিট চিত্রনায়িকা মুনমুন। ঢাকাই সিনেমায় আলোড়ন তুলেছিলেন রূপ আর সাহসিকতার গুণে। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’সিনেমায় প্রথম কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। এরপর ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রানী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেন মুনমুন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com