বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

কালের খবর প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে রুবেল মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিত্না গ্রামে এ ঘটনা ঘটে। রুবেল মিয়া ওই গ্রামের নাসির মিয়ার ছেলে।

এ ঘটনায় রুবেলের বাবা নাসির মিয়া (৫৫), মা রোকেয়া বেগম (৪৫) এবং তার ছোট ভাইয়ের স্ত্রী আহেদা আক্তার (২২) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে চিত্না গ্রামের মজু মিয়ার সঙ্গে একই গ্রামের বাসিন্দা নাসির মিয়ার বিরোধ চলে আসছে।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিকবার ঝগড়া হয়েছে। সোমবার সকালে নাসিরের ছেলে রুবেল বিরোধপূর্ণ জমিতে চাষ করতে গেলে মজু মিয়ার লোকজন তার ওপর হামলা চালায়।

এসময় রুবেল মিয়ার হাত, পা, ও মাথা কুপিয়ে জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com