বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাড়ে তিন মণ গাঁজাসহ ইউনিয়ন আ.লীগ নেতা আটক

সাড়ে তিন মণ গাঁজাসহ ইউনিয়ন আ.লীগ নেতা আটক

কালের খবর প্রতিবেদক : ময়মনসিংহের মুক্তাগাছা থেকে সাড়ে তিন মণ গাঁজাসহ বাবুল মিয়া (৩২) নামে এক আওয়ামী লীগ নেতা ও তার দুই সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মুক্তাগাছা থানা পুলিশ। আটক অন্য দুই সহযোগী হলেন, সুরুজ মিয়া (৪২) ও কাওছার আলী (২২)।

বাবুল মিয়া মুক্তাগাছা থানার ৬নং মানকন ইউনিয়নের ইউপি সদস্য ও ওই ওয়ার্ডের ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। আটকদের বিরুদ্ধে মুক্তাগাছা থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য আইনে দুটি মামলা করেছে।

গতকাল শনিবার সন্ধ্যার পর তাদের হাতেনাতে আটকের পর রোববার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ডিবির একটি দল উপজেলার বাদে মাঝিরা এলাকায় বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।

তিনি আরও বলেন, মুক্তাগাছা থানা পুলিশের ওসি আলী আহম্মেদ মোল্লা গোপন সূত্রে জানতে পারে বাবুলের সহযোগিদের বাড়িতেও গাঁজার চালান রয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুরুজ আলী ও কাওছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাাঁজা উদ্ধার ও তাদের আটক করেন। এসময় গাঁজা আমদারি কাজে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

উদ্ধারকৃত সাড়ে তিন মণ গাঁজার বাজার মূল্য ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com