শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
অভিনয়ে আগ্রহ নেই অজয় কন্যার

অভিনয়ে আগ্রহ নেই অজয় কন্যার

কালের খবর ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকাদম্পতি অজয় দেবগন কাজল প্রায় দুই দশকের দাম্পত্য জীবনে তাদের রয়েছে দুই সন্তান মেয়ে নিসা ছেলে যুগ এর মধ্যে মেয়ে সিঙ্গাপুরে লেখাপড়া করছেন

তারকা সন্তানদের অনেকেই বাবামায়ের পথ ধরে বলিউডে পা রাখার পরিকল্পনা করেন। তাই অজয়কাজলের সন্তানদের তেমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা তা নিয়ে জুটির ভক্তদের কৌতূহল রয়েছে

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসঙ্গে অজয় বলেন, ‘আমার মেয়ে এখন সিঙ্গাপুরে নবম গ্রেডে পড়ছে। একটু তাড়াতাড়ি তাকে বাইরে পাঠানো হয়েছে, কিন্তু সে যেতে চাইছিল এবং খুব খুশি। সে কখনই অভিনেত্রী হওয়ার কথা বলেনি। সে আইনজীবী হওয়ার জন্য মনস্থির করেছে। আমার ছেলের বয়স মাত্র সাত, এখনই তার সম্পর্কে কিছু বলতে পারছি না।

কাজলের সঙ্গে প্রথম দেখা নিয়ে অজয় বলেন, ‘একটি সিনেমার সেটে দেখা হয়। এটি খুবই বিরক্তিকর কাহিনি। আসলে কোনো গল্পই নেই। আমি খুব চুপচাপ ছিলাম। প্রথমে আমরা খুব বেশি কথা বলতাম না। কিন্তু আস্তে আস্তে কথা বলা শুরু করলাম। এভাবেই শুরু।

তিনি আরো বলেন, ‘কোনো প্রস্তাব দেয়া হয়নি। আমরা বন্ধু হয়ে যাই, তারপর বুঝতে পারলাম, আমরা পরস্পরকে দেখছি। একদিন বিয়ে করব বলে ঠিক করলাম। বিয়ের বিষয়টি বড় কোনো বিষয়ে পরিণত করতে চাইনি। তাই, শোবার ঘর থেকে বেরিয়ে ছাদে আসি বিয়ে করে আবারো শোবার ঘরে ফিরে যাই।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com