মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন। কালের খবর

“তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন, কালের খবর : মাটিরাঙ্গা উপজেলা পরিষদ আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

২৫ ফ্রেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকালে “তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার” প্রতিপাদ্যে র‍্যালিটি মাটিরাঙ্গা উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ ‌মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে জনসেবায় উদ্বুদ্ধ করে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য তরুণদের দেশ গড়ার অঙ্গীকারকে শক্তিশালী করা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার আশরাফ উদ্দিন। তিনি বলেন “স্থানীয় সরকার জনগণের নিকটতম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনমুখী করতে হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার রাজিব রায় চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com