শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

কালের খবর প্রতিবেদক : মার্চের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফলাফল প্রকাশের সব কার্যক্রম প্রায় চূড়ান্ত করা হয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে তা প্রকাশ করা হবে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানানো হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, ফেব্রুয়রি মাসের মধ্যে ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের চিন্তা-ভাবনা ছিলো। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার কারণে এখন তা এক সপ্তাহ পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে মোট ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। গত ২৯ ডিসেম্বর দেশের প্রায় ৪শ’ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি, পররাষ্ট্রের ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে ফলাফল প্রকাশ করা হবে।

৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলিতে ৫০ নম্বরের মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করা হয়েছে। লিখিত পরীক্ষা বাংলা ও ইংরেজিতে প্রশ্ন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com