বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
স্ত্রীকে খুঁজতে সাইকেল নিয়ে ২৪ দিনে ৬০০কিলোমিটার

স্ত্রীকে খুঁজতে সাইকেল নিয়ে ২৪ দিনে ৬০০কিলোমিটার

কালের খবর ডেস্ক : মনোহর নায়েক। ভারতের পশ্চিমবঙ্গের জামশেদপুর শহরে বসবাসকারী ৪৪ বছর বয়সী মনোহর পেশায় একজন শ্রমিক। মনোহর ও তার স্ত্রী আনিতার সংসার জীবন বেশ কাটছিল। গত মাসের পৌষ সংক্রান্তির উৎসব উপলক্ষে আনিতা বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়ি। গত ১৪ জানুয়ারি নিখোঁজ হন আনিতা।

স্ত্রীকে না পেয়ে মনোহর জামশেদপুর শহরের লোকাল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। কিন্তু তাতেও কোনও হদিস মিলছিল না। তাই নিজেই বেরিয়ে পড়লেন সাইকেল নিয়ে। এরপর টানা ২৪ দিনে ৬০০কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীকে খুঁজতে লাগলেন।

স্থানীয় গণমাধ্যমকে মনোহর বলেন, ‘আমার স্ত্রী আনিতা মানসিকভাবে খানিকটা অসুস্থ। ও (আনিতা) ঠিক মতো কথাও বলতে পারে না। আশপাশের গ্রামগুলোতেও ওকে খুঁজে না পেয়ে শেষে দৈনিক পত্রিকায় ওর ছবি দিয়ে একটি বিজ্ঞাপন দিই। উদ্দেশ্য ছিল ওকে খুঁজে পাওয়া।’

মনোহর জানান, সেই বিজ্ঞাপন দেখে গত ১০ ফেব্রুয়ারি কিছু ব্যক্তি আনিতাকে পশ্চিমবঙ্গের খরগপুর শহরের রাস্তার পাশে উদাস হয়ে বসে থাকতে দেখেন। তারপর তারা তাকে নিয়ে যান খরগপুর থানায়। থানা কর্তৃপক্ষ খবর পাঠায় মনোহরের কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই দিনই বাড়ি ফিরেন মনোহর।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com