শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ : আহ্বায়ক শাহিন সদস্য সচিব তুষার। কালের খবর সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছেন সেনাবাহিনীর। কালের খবর মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর
প্রচন্ড তাপদাহে ফসলের মাঠে মেঘনার কৃষাণীরা! কালের খবর

প্রচন্ড তাপদাহে ফসলের মাঠে মেঘনার কৃষাণীরা! কালের খবর

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
প্রচন্ড তাপদাহের কারণে অস্বস্তিতে থাকলেও মাঠেঘাটে রীতিমতো কাজ করে যাচ্ছে কুমিল্লা মেঘনা উপজেলার বাসিন্দারা। একদিকে ৩৮° ডিগ্রি তাপমাত্রা আর অন্যদিকে তাপমাত্রাকে উপেক্ষা করে পেটের তাগিদে মাঠে কাজ করছে এ এলাকার কৃষাণীরা।

রবিবার (২১ এপ্রিল) দুপুরের দিকে সরেজমিনে দেখা গেছে, উপজেলার ভাওরখোলা ইউনিয়নস্থ ৮০ মিটার ব্রীজের পার্শ্ববর্তী ফসলি জমিতে কিছু কৃষাণী ছাতা ও মাতলা মাথায় দিয়ে তাপদাহকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব্বি কাজ করে যাচ্ছে। ফসল ঘরে তুলতে হবে, না হয় সংসার চালাতে পারবেনা এমন মন্তব্য করেন বিলকিস, করিমনসহ কয়েকজন কৃষাণী। রামনগর ছোয়ানী এলাকার বাসিন্দা জসিম বলেন- সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে আমার দেশের কৃষক তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তাদেরকে সরকারের প্রনোদনা আরও বাড়িয়ে দেওয়া উচিৎ।

এদিকে মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেন, এই গরমে কৃষাণীদের পর্যায়ক্রমে বিশ্রাম নিয়ে মাঠে কাজ করতে হবে। কারণ তীব্র গরমে শরীরের পানি বেড় হয়ে পানিশূন্যতা রোগ দেখা দিতে পারে। এমনকি এই তীব্র গরমে অনেকের শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাও দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত রোদে বিশ্রাম ব্যতীত ফসলি জমিতে কাজ করার কারণে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হিটস্ট্রোক হয়ে শরীরের তাপমাত্রা বেড়ে যে কোনো সময় অসুস্থ হতে পারে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com