শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক বাঘাইহাট অসহায় ও দুস্থ পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী নূর হোসেনের মানবিক সহায়তা। কালের খবর রাঙামাটিতে অবশেষে মৃত পুরুষ হাতিটির পাশে সরল সঙ্গী, করবে ময়নাতদন্ত । কালের খবর সাজেক পর্যটক রুইলুই পাড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক চার। কালের খবর চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন : সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন। কালের খবর সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর
৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ‍্যেগে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৬০ তম জন্মদিবস উদযাপন। কালের খবর

৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ‍্যেগে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল’র ৬০ তম জন্মদিবস উদযাপন। কালের খবর

 

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, কালের খবর : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা ও ৩৯ নং

ওয়ার্ড আওয়ামী লীগের উদ‍্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা উৎসব উদযাপন করেছে সর্বস্তরের নেতৃবৃন্দ।

বন্দরটিলাস্থ দলীয় কার্যালয়ে আজ গত ১৮ অক্টোবর বুধবার বিকেলে জাতীয় শিশু দিবস ও শেখ রাসেল দিবসের প্রতিপাদ্য তুলে ধরে কেক কাটা উৎসবের মধ্যে দিয়ে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ইপিজেড থানা, ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন,সাধারন সম্পাদক মোঃ সেলিম আফজাল,৩৯নং ওয়ার্ড আঃলীগের সভাপতি,সাবেক কাউন্সিলর হাজ্বী মোঃ আসলাম, সাঃ সম্পাদক কাউন্সিলর এবং সিডিএ বোর্ড সদস্য ওয়ার্ড হাজ্বী মোঃ জিয়াউল হক সুমন, থানা আঃ লীগের যুগ্ম সম্পাদক মোঃ সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আব্দুর রউফ,সহ -সভাপতি আক্তার হামিদ,ইউনিট আঃ লীগের সভাপতি আনোয়ার হোসেন,সা:সম্পাদক ইফতেখার আলম, আঃ লীগ নেতা মোঃ নাছির উদ্দিন, তিন ইউনিট আঃ লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, যুবলীগ নেতা মোঃ জামাল উদ্দিন সহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগের সদস‍্যবৃন্দ শেখ রাসেল স্মৃতি সংসদ, আমরা রাসেল পরিষদ ও অংগ-সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দরা স্বক্রিয় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, শিশু রাসেল এর স্মৃতি কে আজীবন স্মরণ করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে মুজিব আদর্শের রাজনীতি চেতনা।
পরিশেষে কেক কেটে জাতীয় শিশু দিবস উদযাপন এবং শহীদ শেখ রাসেল স্মৃতিকে স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com